মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্র সংসদের ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ইফতার মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে অর্থনীতি বিভাগের ২০২১–২২ সেশনের
শিক্ষার্থী মো. সিদ্দিকুর রহমান সভাপতি এবং রসায়ন বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মো. হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সাদাব হাসান সজিব (টিই), তানভীর আনজুম সিসির (সিপিএস) ও রাজন ইসলাম নয়ন (আইসিটি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ আল সাকিব (পদার্থবিজ্ঞান) ও দৃষ্টি বণিক (ম্যানেজমেন্ট)। সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম (ম্যানেজমেন্ট)। সহকারী সাংগঠনিক সম্পাদক মো. নবি হোসেন (পরিসংখ্যান), বইঠবের হোসেন সিমান্ত (গণিত) ও মো. আব্দুর রহিম (আইসিটি)।কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঊর্মি কর (রসায়ন)। ব্যাচ কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. এম এইচ আলিফ (গণিত), আল আমিন (ফার্মেসি) ও মাইশা নূর নীতি (এফটিএনএস)।
যুব ও ক্রীড়া সম্পাদক মো. রিফাত মিয়া (গণিত) এবং সহকারী যুব ও ক্রীড়া সম্পাদক নুমান শুভ (টিই) ও মো. জাহিদ হাসান (অ্যাকাউন্টিং)। সাংস্কৃতিক সম্পাদক শওরভ আল হাসান (ইএসআরএম) এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক হ্যাপি আক্তার (অ্যাকাউন্টিং), মো. টি এস হেমেল (এফটিএনএস) ও অনামিকা সি মনি (পরিসংখ্যান)।প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক মাহমুদুল হাসান হৃদয় (ইএসআরএম)। সহকারী প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ (সিএসই) ও আতিকুর রহমান আতিক (রসায়ন)।
শিক্ষা ও আইসিটি সম্পাদক রাজিব আহমেদ (সিএসই)। সহকারী শিক্ষা ও আইসিটি সম্পাদক মো. শ্রাবণ আহমেদ (ইএসআরএম) ও রাকেশ সাহা (টিই)।মানবসম্পদ সম্পাদক তানজিলা মিমি (এফটিএনএস) এবং সহকারী মানবসম্পদ সম্পাদক জাহিদুল ইসলাম (গণিত)। ছাত্র বিষয়ক সম্পাদক রুবায়েত হাসান সিমান্ত (সিপিএস) এবং সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মউজ (পদার্থবিজ্ঞান)।
নারী বিষয়ক সম্পাদক সানজিদা ইয়াসমিন বিথী (বিজিই) এবং সহকারী নারী বিষয়ক সম্পাদক সাদিয়া জান্নাত (পরিসংখ্যান)। প্রোগ্রাম ডিরেক্টর সানজিদা আক্তার সুমি (অর্থনীতি) এবং সহকারী প্রোগ্রাম ডিরেক্টর আবু সায়েদ (পদার্থবিজ্ঞান)। নির্বাহী সদস্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান (আইসিটি)।
নবনির্বাচিত সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, “মাভাবিপ্রবিতে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনটিকে আরও সক্রিয় ও কার্যকর করার চেষ্টা করবো।”
সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন বলেন, “নতুন কমিটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করবো।সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রতি বছর বার্ষিক পরিকল্পনা ও নিয়মিত মিটিং, সিনিয়রদের নিয়ে অ্যালামনাই গঠন, বনভোজন ও খেলাধুলার আয়োজন করার চেষ্টা করব। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় ফান্ড সংগ্রহের চেষ্টা থাকবে। পাশাপাশি কিভাবে এসোসিয়েশন কে বিশ্ববিদ্যালয়ে পরিচিতি বাড়ানো যায় সেই চেষ্টা করা হবে।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।
৩ দিন আগে সোমবার, মার্চ ৯, ২০২৬
