Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মার্চ ৯, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

শিক্ষা

কুবিতে রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র আয়োজনে ইফতার মাহফিল

কুবি প্রতিনিধি:
৩ দিন আগে সোমবার, মার্চ ৯, ২০২৬
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির কনফারেন্স রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বন্ধু সংগঠনের মডারেটর ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সাইদুল আল আমিন, উপদেষ্টা ড. মো: আবুল হায়াৎ, সংগঠনটির বর্তমান সভাপতি মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক তারিকুল

ইসলাম, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ সাবেক ও বর্তমান সদস্যরা। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

বন্ধুর সভাপতি মহিউদ্দিন বলেন, "রক্তদাতা সংগঠন বা বন্ধু যে কোনো মানবিক সংগঠনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নিঃস্বার্থ সহযোগিতা। এখানে প্রতিদান পাওয়ার প্রত্যাশা নয়, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। যে কেউ ইচ্ছা ও মানবিকতা থেকে কাজ করতে পারে। কারণ রক্তদান করার পর যে অনুভূতি তৈরি হয়—আমার রক্তে আরেকজন মানুষ বেঁচে আছে—এই তৃপ্তিই সবচেয়ে বড় প্রাপ্তি।"

তিনি আরো বলেন, "আমরা কমিটি নেওয়ার পর থেকে প্রায় ৪০০ ব্যাগ রক্ত ম্যানেজ করে দিতে সক্ষম হয়েছি।"

৩ দিন আগে সোমবার, মার্চ ৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন