Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

চাঁদপুরের মতলব দক্ষিনে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:
৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




চাঁদপুর উপজেলার মতলব দক্ষিণ ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১৪টি দেশীয় অস্ত্র, ১৫ গ্রাম গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন দ্রব্য সামগ্রীসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১ টায়  চাঁদপুর জেলার  মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 


আটক হওয়া ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার

মতলব দক্ষিণ উপজেলার ৮ নং খাদের গাঁও ইউনিয়নের নারায়ণপুর এলাকার নুরুল আমিনের ছেলে মেহরাব আমিন সিহাব (১৯ বছর), নারায়ণপুর হাওলাদার বাড়ির অলিউল্লাহর ছেলে আরিফ হোসেন (৪২ ), বাড়ইগাঁও দক্ষিণ মজুমদার বাড়ির আলী মজুমদারের ছেলে সজিব মজুমদার ( ৩১), নারায়ণপুর ( বাকুরগাঁও) গ্রামের মৃত সুধাংশু চক্রবর্তীর ছেলে আনন্দ চক্রবর্তী (৩০)। 


আটক হওয়া ব্যক্তি এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি  মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। 


উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন