Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

স্টাফ রিপোর্টার:
২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর সাহসী ও কৌশলী অভিযানে ফাঁস হলো গোপন মাদক সাম্রাজ্য! 


বৃহস্পতিবার ভোর রাত (৮ মে) ১টায় আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ দ্রব্য। এসময় হাতেনাতে আটক করা হয় চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে, তবে

একজন প্রধান সন্দেহভাজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।


উদ্ধারকৃত মাদক ও সামগ্রী: ফেনসিডিল: ৪২৪ বোতল, গাঁজা: ১২৫ কেজি ৭০০ গ্রাম, ইয়াবা: ৪২ পিস, চোলাই মদ: ৭ লিটার, মদের কাঁচামাল: ১২ লিটার, কিংফিশার ও হি-ম্যান বিয়ার: ১২ বোতল, অফিসার্স চয়েস বিদেশি মদ: ১ বোতল, সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড): ৮০০ গ্রাম (বোতলসহ), নগদ অর্থ: ১৭,০০০ টাকা, মোবাইল ফোন: ৮টি (অ্যান্ড্রয়েড ও বাটন), ফয়েল পেপার: ৪টি। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রংপুর জেলার উপজেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজিব (৩০), চাং চাং নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (২৭)।


সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্রে জানায়,  অভিযান শেষে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে, এবং সাধারণ মানুষ মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন