কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে রমজানের প্রথম ৫ দিনে ইফতার পেলেন প্রায় আড়াই হাজার রোজাদার ।
প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলেও কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে প্রায় ৫৫০ জন দুস্থ ও ছিন্নমুল লোকের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে।
রমজানের পঞ্চম দিনেও এই ইফতার বিতরণের
মত মানবিক দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী।কুমিল্লা সেনানিবাসের আশেপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন সেনাবাহিনীর কাছ থেকে ইফতার পাচ্ছেন।
সেনাবাহিনীর ইফতার পেতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন অসহায় ও নিঃস্ব শ্রেণীর লোকজন।
বেশ কয়েকজন রোজাদার জানান, সারাদিন রোজা রেখে ইফতারের সময় যখন আসে তখন চিন্তা হয় ইফতার কি খেতে পারবো? আমাদের অনেকের কাছে ইফতার কেনার টাকা নেই। আমাদের সেই দুশ্চিন্তা দূর করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা বরাবরের মতো আমাদের মত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা প্রতিদিন সেনাবাহিনীর দেয়া ইফতার খেতে পারছি। এমন মানবিক সেনাবাহিনী পেয়ে আমরা আনন্দিত। আমরা আশা করি সেনাবাহিনী এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে আর আমাদের মত অসহায় মানুষের পাশে সব সময় থাকবে। আল্লাহ এ জাতির সূর্যসন্তানদের সহায়ক হোন।
সেনাবাহিনীর এ মহতী উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্ব মহলে।
৯ ঘন্টা আগে সোমবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৬
