Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা বিভাগ

বি-বাড়িয়ায় যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:
১২ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
# ফাইল ফটো




দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। 


৯ ফেব্রুয়ারি বি-বাড়িয়া জেলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। 


উক্ত অভিযানে নবীনগর উপজেলার টিয়ারা, বিটঘর এলাকা হতে ১টি ১২ বোর শটগান এবং ১৬ রাউন্ড গোলাবারুদসহ

১ জনকে গ্রেফতার করা হয়।


 উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। 


দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

১২ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন