Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা সেনাবাহিনীর মানবিক দায়িত্ব পালন অব্যাহত, তৃতীয় দিনেও ইফতার পেলেন ৫ শতাধিক রোজাদার

স্টাফ রিপোর্টার:
৯ ঘন্টা আগে শনিবার, ফেব্রুয়ারী ২১, ২০২৬
# ফাইল ফটো




কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে দুস্থ ও ছিন্নমুল লোকদের মাঝে বিনামূল্যে প্রতিদিন অন্তত ৫০০ প্যাকেট করে ইফতার বিতরণ করা হচ্ছে।


রমজানের তৃতীয় দিনেও এই ইফতার বিতরণের মত মানবিক দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী। 


কুমিল্লা সেনানিবাসের প্রধান ফটকের সামনে শনিবার বিকেলে এই ইফতার বিতরণ করা হয়।


উক্ত ইফতার পেয়ে তৃপ্তি সহকারে সাধারণ

মানুষ ইফতার করতে পারছে।


কুমিল্লা সেনানিবাসের আশেপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন সেনাবাহিনীর কাছ থেকে ইফতার পাচ্ছেন। সেনাবাহিনীর এ মহতী উদ্যোগ প্রশংসা পাচ্ছে সর্ব মহলে।

৯ ঘন্টা আগে শনিবার, ফেব্রুয়ারী ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন