আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রুবেল হোসেন।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল।
ফেসবুকে তিনি লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই
চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন রুবেল। তিনি বলেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’
১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
