Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মার্চ ৩০, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

আইন ও আদালত

অভিযোগ প্রমাণিত হলে ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির

স্পোর্টস ডেস্কঃ
৬ ঘন্টা আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬
# ফাইল ফটো



জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন-এর স্ত্রী তামিমা সুলতানা তাম্মি তালাক না দিয়ে পুনরায় বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার কামনা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয়

নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার পূর্বের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেছেন।

এ ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে মামলাটি বিচারাধীন করে।

এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

৬ ঘন্টা আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন