Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ৫, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
১১ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬
# ফাইল ফটো


কুমিল্লা সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর মাঝিগাছা এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন তোতা মিয়া সর্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ছএখীল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ মমিরুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আমড়াতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা শাহীন আহমেদ শরীফ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ, আমড়াতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ হামিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেললেও নির্ধারিত সময়ের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। রেফারি মোঃ আজাদ হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ট্রাইব্রেকারে কৃষ্ণপুর দল ৮-৭ গোলে মাঝিগাছাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন নকিব খন্দকার। খেলা শেষে চ্যাম্পিয়ন কৃষ্ণপুর এবং রানারআপ মাঝিগাছা দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিদর্শক মোঃ মমিরুল হক বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে এমন উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।”

প্রধান বক্তার বক্তব্যে শাহীন আহমেদ শরীফ বলেন, “আমড়াতলী ইউনিয়নের যুবকদের মাদকমুক্ত রাখতে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করাই আমার প্রধান লক্ষ্য।”পাশাপাশি যদি ভালো কোন খেলার মাঠ না থাকে তাহলে ইনশাআল্লাহ আমি নিজ উদ্দেগ্যে খেলার মাঠ করে দিবো এই ইউনিয়নের যুবকদের জন্য।

১১ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন