Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

খেলাধুলা

ইরান বিশ্বকাপে অবশ্যই অংশ নেবে: ফিফা সভাপতি

ডেস্ক রিপোর্ট:
১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
# ফাইল ফটো



ইরান ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী প্রথম দিকের দলগুলোর একটি। তবে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট জানিয়েছেন, ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে।


গত মাসে ইরানের ক্রীড়ামন্ত্রী জানায়, এই দুর্নীতিগ্রস্ত (মার্কিন) শাসন আমাদের নেতাকে

হত্যা করেছে। এ অবস্থায় কোনোভাবেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চ মাসে ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, ‘ইরানের দলকে স্বাগত জানানো হলেও তাদের নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের বিশ্বকাপ খেলা ঠিক হবে না। 


ফিফা সভাপতি জানান, ‘আমরা আশা করি তখন (বিশ্বকাপের সময়) পরিস্থিতি শান্ত থাকবে, সেটি অবশ্যই সহায়ক হবে। কিন্তু ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করেছে, খেলোয়াড়রা খেলতে চায়।’


ইনফান্তিনো জানায়, তিনি সম্প্রতি তুরস্কের আন্তালিয়ায় ইরান দলের প্রশিক্ষণ ক্যাম্পে গিয়েছিলেন এবং সেখানে খেলোয়াড়রা বিশ্বকাপে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে।


তিনি আরও জানান, ‘খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। যদিও আমরা বাস্তব পৃথিবীতে বাস করি, তবুও সেতুবন্ধন তৈরি এবং তা বজায় রাখার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ।’


সূচি অনুযায়ী, ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে; ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে। পরবর্তী রাউন্ডে উঠলে তাদের ম্যাচগুলোও যুক্তরাষ্ট্রেই হওয়ার সম্ভাবনা রয়েছে।


ইরান ফুটবল ফেডারেশন পূর্বে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের জন্য ফিফার কাছে আবেদন করেছিল, তবে সেই আবেদন প্রত্যাখ্যাত হয়।


উল্লেখ্য, সর্বশেষ কোনো জাতীয় দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় ১৯৫০ সালে।  দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী প্রথম আসরে একাধিক দল অংশ নেয়নি।


খবর- সিএনবিসির।

১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন