কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাওন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহায়েব ভূইঁয়া।
বুধবার (১২ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা
মন্ডলীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন নাজমুল হাসান, ইফতেখার রাদিন, মোঃ আব্দুল্লাহ, আলিফ করিম আনন্দ, মেহেদী হাসান, ইয়াসিন পাঠান সৈকত, আব্দুল্লাহ নোমান, সাজ্জাদ হাসান, মাহবুবুর রহমান শুভ এবং রিফাত হাসান হিমেল।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মাহদি হাসান আদিল, হেমায়েত উদ্দিন হিমু, রায়হান আল ফিদাল, শাফায়াত হাসান ফাহিম এবং মো. পায়েল হোসেন।
এবিষয়ে আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতার লক্ষ্যে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীদের একত্রিত রাখা, তাদের পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বিভিন্ন সংগঠন ও কার্যক্রমে যুক্ত করে নেতৃত্বের বিকাশে সহায়তা করা।'
তিনি আরও বলেন, 'বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কর্মরত আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নবীন শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়ে তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া হবে।'
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
