Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক ২

স্টাফ রিপোর্টার:
২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




লক্ষ্মীপুর জেলায় বিদেশি অস্ত্র সহ দুজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম।


দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। 


শনিবার (১৩ ডিসেম্বর)ভোররাত ৩ টায় বাংলাদেশ সেনাবাহিনীর

কুমিল্লা  ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে  যৌথবাহিনী লক্ষ্মীপুর জেলার  চন্দ্রগঞ্জ উপজেলার  বিরাহিমপুর ইউনিয়নে এ অভিযান পরিচলনা করে। উক্ত অভিযানে অস্ত্রধারী মোহাম্মদ পারভেজ (২২) এবং মোঃ আলাউদ্দিনকে (৩০) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ০১ টি বিদেশী রিভালবার, ৬ রাউন্ড রিভালবারের এ্যামোঃ, ০২ টি এলজি, ০২ টি পাইপ গান, ১০ টি শটগানের এ্যামোঃ এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


 আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র লক্ষ্মীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে কুমিল্লা সেনাবাহিনীর সূত্র জানায়।

২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন