Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লা

পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি

ডেইলি বাংলাদেশ মিরর
১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
# ফাইল ফটো

ভারতীয় সীমান্তে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

তিনি বলেন, প্রথম প্রহরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মনোরা নামক স্থানে পাওয়া যায় এসব ইলিশ। 

তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক স্থানে এসব ইলিশ পাওয়া যায়৷ এসময় কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বিজিবি আসার খবরে এসব ইলিশ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। 

৪৪০ কেজি ইলিশ মাছের মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। ইলিশগুলো বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

এর আগে ১১ সেপ্টেম্বর বুড়িচংয়ের আনন্দপুর সীমান্তে সাড়ে ৬০০ কেজি ইলিশ জব্দ করেছিলো বিজিবি।

১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন