Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

কুমিল্লা

কুমিল্লায় পানিতে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু

ডেইলি বাংলাদেশ মিরর
৫ দিন আগে শুক্রবার, জুলাই ১০, ২০২৬
# ফাইল ফটো

পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

 ৮ নভেম্বর বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট গ্রামের আলম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

মৃত শিশুরা হলো, আলম মেম্বারের বাড়ির সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬),কাউছার মিয়ার মেয়ে শিশু সাদিয়া আক্তার (৭)।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। গোসল করতে নেমে তারা মারা যায়। মৃত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫ দিন আগে শুক্রবার, জুলাই ১০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন