চট্টগ্রামে কর্মরত ভারতীয় হাইকমিশনারের সেকেন্ড সেক্রেটারি কনস্যুলার ও শিক্ষা মৃন্ময় কুমার সিং (এম কে সিং) বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজে আসেন। এ সময় তিনি জম্মু-কাশ্মীরের মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফের মা নিঘাত বেগমকে সান্তনা দেন।
একই সঙ্গে ভারতের জম্মু-কাশ্মীর, মেঘালয়, মহারাষ্ট্র, কেরেলা, আসাম, মনিপুর, পশ্চিমবঙ্গ, গুজরাটের যেসব
শিক্ষার্থী ইস্টার্ন মেডিকেল কলেজে পড়ে তাঁদের সঙ্গে বৈঠক করেন।