Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা

কুমিল্লায় হাতেখড়ি স্কুলের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:
২ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
# ফাইল ফটো


কুমিল্লায় হাতেখড়ি স্কুলের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃস্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩ টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

 

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাতেখড়ি স্কুলের প্রতিষ্ঠাতা জামসুদা আবেদিন শান্তা, গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের সমন্বয়ক তানজিলা খান এবং টকশো উপস্থাপিকা ফারহা এমদাদ ।

 

 

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন সাফওয়ান সাফাত ভূঁইয়া, মিতান্স রায়, স্পন্দন, আলভিরা, মারিহা সাফরিন মাশিয়া, অনিবার্ণ দত্ত অঙ্কুশ, প্রিয়ন্ত ধর, জান্নাতুল মাওয়া নিধি, তানজিন হাসান, লাইবা রহমান, মুমতাহিনা হায়াত নোমা, সৌহার্দ্য স্মারক, জান্নাতুল ফেরদৌস, যশজিৎ সরকার ও নাজিম উদ্দিন তাহসিন, শুয়াইব এহসান ভূঁইয়া, রূপান্তে ভৌমিক, রিফায়া হোসেন, রাজদীপ সাহা প্রিয়াস, ঐন্দ্রিলা দেবনাথ, তাসফিয়া জাহান লামিয়া এবং অর্ণব দত্ত অর্ক।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে। সব বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র, সেরা শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য সাধারণ পুরস্কারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পচর্চায় আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সহযোগিতায় ছিল আন্তর্জাতিক শিল্পসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্যাবার-ক্যাসেল।

২ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন