Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে: খামেনি

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ‘বর্বর আচরণের’ জন্য কঠোর প্রতিশোধের সম্মুখীন হবে।


সম্প্রতি ইসরায়েল ইরানের তেহরানসহ বিভিন্ন প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।


খামেনি বলেছেন, ইরান ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনের

ওপর যা করা হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘দাঁতভাঙা জবাব’ পাবে। তিনি আরও বলেন, এটি শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং একটি যুক্তিসঙ্গত পদক্ষেপ, যা ধর্ম, নীতি, শরীয়া ও আন্তর্জাতিক আইনের সাথে সম্পর্কিত।


এর আগে খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলা’র প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। গাজা ও লেবাননে চলমান সংঘাতসহ বিভিন্ন ইস্যুতে ইরান ইসরায়েলের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ।


টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান সম্ভবত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না। তবে কিছু গণমাধ্যমের সূত্রে বলা হচ্ছে, ইরান মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে।

৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন