Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

সারাদেশ

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
২৩ ঘন্টা আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে তিনজন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। অবৈধভাবে পাহাড় কাটার সময় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

বুধবার ভোর ৬টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

এঘটনায় নিহতরা হলেন উখিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩), ক্যাম্প-১ ব্লক-বি

১ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০) ও ক্যাম্প ১৭ এর এইচ ব্লকের সোলতান আহমদের ছেলে নুর কবির (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনার অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরও দু’জনের মরদেহ উদ্ধার করে।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, পাহাড় ধসের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের মাটি নিচে আর কোন লোক মাটি ছাপা পড়ে আছে  কিনা তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতদের মরদেহ উখিয়া থানায় আনা হয়েছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৩ ঘন্টা আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন