অধ্যাপক ড. শেখ মনির উদ্দিনকে সভাপতি এবং সঞ্জয় কুমার দে-কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশে বহু মানুষ সৃজনশীল পেশার সাথে যুক্ত রয়েছেন। অথচ তাদের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। বর্তমান বিশ্ব-বাজার ব্যবস্থায় শিল্প নির্মাণ পেশা
বাংলাদেশী জাতীয়তাবাদী দল-বিএনপি এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারের দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে। এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শিল্পী ড. মোঃ মফিদুল আলম খান, সহ-সভাপতি শিল্পী প্রদ্যোত কুমার দাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী মিজানুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক পদে আছেন শিল্পী কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, সহ-সভাপতি শিল্পী মোঃ রকিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী অপু চৌধুরী, শিল্পী জাহিদুর রহমান উদয়, প্রচার সম্পাদক শিল্পী খোরশেদ আলম এবং দপ্তর সম্পাদক শিল্পী নাহিন মাহমুদ। সংগঠনে দেশের প্রথিতযশা চারুশিল্পীর পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্প যথা- রিকশাচিত্র, নকশীকাঁথা, শীতলপাটি, দারুশিল্প, মৃৎশিল্প, জামদানী শিল্প সহ বিভিন্ন ধরনের কারুশিল্পীদের প্রতিনিধিত্ব রয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ এবং জ্যেষ্ঠ-উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। উপদেষ্টা হিসেবে আরো রয়েছেন শিল্পী দেবাশীষ পাল, সহযোগী অধ্যাপক, মৃৎশিল্প বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; শিল্পী সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক, নাট্যকলা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী; শিল্পী মোঃ আব্দুল আযীয, সহযোগী অধ্যাপক, প্রাচ্যকলা বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিল্পী মুকুল কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক, ভাস্কর্য বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারাকে শিল্প-সংস্কৃতির অঙ্গনে প্রতিষ্ঠিত করাই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
৭ ঘন্টা আগে রবিবার, মার্চ ১, ২০২৬
