Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

টিউলিপ সিদ্দিকের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন রাখার কারণে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি দেশটির দুর্নীতি দমন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। ইতোমধ্যে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপ সিদ্দিকের ব্যাপারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী

ড. মুহাম্মদ ইউনূস।


যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "লন্ডনের যে ফ্ল্যাটটি টিউলিপ সিদ্দিক ব্যবহার করছেন, তার মালিকানা নিয়ে তদন্ত করা উচিত। যদি তদন্তে দেখা যায় যে তিনি এটি 'স্পষ্টতই ডাকাতির' মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত।"


অন্যদিকে, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। তিনি বলেন, "কের স্টারমার! টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসে গেছে।" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং এখন তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।"


টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য। তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ হচ্ছে যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি মোকাবিলা করা। তবে তার জন্মভূমি বাংলাদেশে বর্তমানে তার বিরুদ্ধে একটি তদন্ত চলছে, যেখানে তিনি এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন