Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, মার্চ ২২, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

লিড নিউজ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট:
৯ ঘন্টা আগে রবিবার, মার্চ ২২, ২০২৬
# ফাইল ফটো



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান কমিশন। 


শনিবার সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের কর্মশালায় এ কথা বলেন তিনি।


মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সামাজিক

যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও এআই-এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।


এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। 

৯ ঘন্টা আগে রবিবার, মার্চ ২২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন