Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

লিড নিউজ

৬ সিটি করপোরেশন প্রশাসক দায়িত্ব নিলেন

ডেস্ক রিপোর্ট:
১৩ ঘন্টা আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬
# ফাইল ফটো



দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশন প্রশাসকসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকেরা। আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 


স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তারা।


সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

দিয়েছে সরকার।


দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা।

১৩ ঘন্টা আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন