Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

লিড নিউজ

‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
# ফাইল ফটো



আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 


বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানায়।


শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন- অফলাইন করছি। সেটা নিয়েও

ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।


এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। একইসঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন