Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

লিড নিউজ

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

ডেস্ক রিপোর্ট:
১২ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
# ফাইল ফটো



পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি।


চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানায়, সরকারি দপ্তরে জনবল সংকট কাটাতে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর

মেয়াদি বিশেষ রোডম্যাপ তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।


প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে মোট ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ করা। এই প্রক্রিয়া এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিয়োগের সর্বশেষ অবস্থা ও শূন্যপদের তথ্য পাঠানোর জন্য চিঠি দেয়া হয়েছে।


'স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্টস ২০২৪' এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি এবং অন্যান্য গ্রেডগুলোতেও বড় সংখ্যার পদ খালি রয়েছে। এই বিশাল শূন্যপদ পূরণের মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

১২ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন