Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

জুলাই-আগস্ট গণহত্যা: প্রসিকিউশনের হাতে হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।


আজ (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও

গুমের তথ্য-প্রমাণ পেতে যাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং বি এম সুলতান মাহমুদ।


প্রসিকিউটররা জানান, গুমের তথ্য-প্রমাণের পাশাপাশি হত্যাকাণ্ডের আলামত গায়েব করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছিল। তবে তারা ট্রাইব্যুনালে তথ্য প্রদানে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, "গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং হত্যাকাণ্ডের আলামত গায়েব করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে।"


ট্রাইব্যুনাল জানায়, কোটা আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।


এদিকে, কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


আজ (১৩ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।


এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, "অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া কল রেকর্ডগুলোর সত্যতা যাচাইয়ের জন্য ট্রাইব্যুনাল ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে।"


প্রসঙ্গত, আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন আলোচনা হলেও এখন পর্যন্ত প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, নিহতের সংখ্যা ৭০৮। নিহতের সংখ্যা নির্ধারণের জন্য তালিকা তৈরির কাজ চলছে।

১০ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন