Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান মাসকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


শেখ

বশিরউদ্দীন জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্য, স্বাস্থ্য, শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তুরস্ক বিশেষত নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া সামরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। তুরস্ক বাংলাদেশে অস্ত্র রপ্তানির ইচ্ছা প্রকাশ করেছে।


চালের বাজার পরিস্থিতি নিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, "চালের আমদানি শুল্ক ইতোমধ্যে কমানো হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। চালের মজুদ যথেষ্ট রয়েছে। তবে চালের উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, যা আমরা অস্বীকার করছি না।"


টিসিবির কার্ড বিতরণে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, "দুর্নীতি ছিল। এক কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড বিতরণে যে দুর্নীতির কথা বলা হচ্ছে, সেটা সত্য। তবে প্রকৃতপক্ষে উপকারভোগীর সংখ্যা তেমন কমেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এ বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়া যায়।"


তিনি আরও বলেন, "সরকারের হাতে কোনো জাদুর কাঠি নেই যে মুহূর্তেই সব ঠিক হয়ে যাবে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।"

২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন