Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

বছরের প্রথম মাসে সড়কে ঝরেছে ৩২২ প্রাণ

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে ৩ হাজার ৫৪৩টি দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৮০৪ জন। বুধবার সেভ দ্য রোড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বাইক লেন না থাকা, অনিয়ন্ত্রিত গতিতে বাহন পরিচালনা আর আইনের প্রতি শ্রদ্ধা না হওয়ায় জানুয়ারি মাসে ১ হাজার ৩২৮ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন, নিহত হয়েছেন ৮০ জন। ৫৭৯টি

দুর্ঘটনায় আহত ৬৫৯ এবং নিহত হয়েছেন ৬৭ জন, ৭৬০টি বাস দুর্ঘটনায় আহত ৮৬৫ এবং নিহত হয়েছেন ১০১ জন, সিএনজি-নাসিমন-করিমনসহ অবৈধ বিভিন্ন বাহনে ৮৭৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৯২৬ এবং নিহত হয়েছেন ৭৪ জন।

সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরও জানানো হয়, ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৬১টি। এতে আহত হয়েছে ৮৭ জন, নিহত হয়েছে ১৬ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২৬টি। আহত হয়েছে ৪৬। নিহত হয়েছে ১১ জন। আকাশপথে কোনো দুঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে অসুস্থ্য হয়েছেন ৭৮ জন।

৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন