Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

শপথ নিলেন পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক:
২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা।

আজ রবিবার দেশটির ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করান।

এসময় পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের

সংবাদমাধ্যম দ্য ডন।

খবরে বলা হয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবিবার আইওয়ান-ই-সদরে প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ঈসার শপথ অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর বিচারপতি ঈসার নিয়োগের বিজ্ঞপ্তি পাঠ করা হয়। পরে প্রেসিডেন্ট আলভি বিচারপতি ঈসাকে শপথবাক্য পাঠ করান।

২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন