Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

সৌদিতে বিরল শিলাবৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক:
২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

মরুঝড়ের দেশে হঠাৎ শিলাবৃষ্টির হানা। সৌদি আরবে কিছু এলাকায় দেখা মিলেছে এমন বিরল দৃশ্যের।

আকস্মিক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সৌদির স্থানিয় বাসিন্দারা উচ্ছ্বসিত হলেও শঙ্কা আছে। অনেক আবহাওয়া বিশ্লেষক বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমন বিরল ঘটনা ঘটছে। যা ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে টুইটারে এই শিলাবৃষ্টির একাধিক ভিডিও পোস্ট করা

হয়। যাতে দেখা যায়, মরুভূমির বালু ছেয়ে গেছে ছোট ছোট শিলায়।

মরু অঞ্চল হওয়ায় সৌদিতে বৃষ্টিপাতই খুব কম হয়। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম।

তবে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে।

২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন