Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ
৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

২৮ জুন ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। সেক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ঈদ হবে একদিন পর, ২৯ জুন।
 
দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াহ।

সৌদির জ্যোতির্বিজ্ঞান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি হিসেব করে জানা গেছে, ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ

উদয়ের জোর সম্ভাবনা আছে। আরবি চান্দ্র বর্ষপঞ্জির এই শেষ মাসের দশম দিনে উদযাপন করা হয় ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ বা ঈদুল আজহা।

ইসলাম ধর্মের চতুর্থ স্থম্ভ হজের কারণে আরবি বর্ষপঞ্জিতে জিলহজ তাৎপর্যপূর্ণ একটি ‍মাস। এই মাসেই হজ করেন সামর্থ্যবান মুসলিমরা। ঈদুল আজহার দু’দিন আগে শুরু হয় হজ, শেষ হয় পশু কোরবানির মধ্যে দিয়ে।

যদি সৌদিতে এবার ২৮ জুন ঈদুল আজহা হয়, সেক্ষেত্রে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৬ জুন।

৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন