ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানি সেনাবাহিনী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি জানান, স্থল, নৌ ও বিমান—সব ক্ষেত্রেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ইরানি বাহিনী প্রস্তুত রয়েছে এবং তাদের সামরিক সক্ষমতাও
ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো ‘শত্রু’র মোকাবিলায় সেনারা প্রস্তুত।হাতামি উল্লেখ করেন, ইরানি সেনারা আত্মত্যাগের মানসিকতা ও ‘জিহাদ’-এর আদর্শে অনুপ্রাণিত। দায়িত্ব পালনে তারা অটল এবং প্রয়োজনে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত। তার ভাষায়, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
সূত্র: আল-জাজিরা
৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
