Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

লিড নিউজ

ইরানের শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যবাহী চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ
৭ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
# ফাইল ফটো



ইরানের রাজধানী তেহরান-এ অবস্থিত শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর জানান, ১৯২০ সালে প্রতিষ্ঠিত পাস্তুর ইনস্টিটিউট অব ইরান-এ এই হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম

এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রতিষ্ঠানটিকে “বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ” হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

তিনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কিছু ছবিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ভবনটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।

হোসেন কেরমানপুর আরও বলেন, পাস্তুর ইনস্টিটিউট অব ইরান আন্তর্জাতিক পাস্তুর নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সদস্য। এর ওপর হামলাকে তিনি জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল, আল জাজিরা।

৭ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন