Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সারাদেশ

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণ গেল ৫ যাত্রীর

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এমভি তাশরিফ-৪ লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল। ফারহান-৬ সেটিকে ধাক্কা দিলে তাশরিফের রশি ছিঁড়ে রশির আঘাতে পন্টুনে থাকা পাঁজ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

সদরঘাট লঞ্চঘাটের একাধিক সূত্র জানিয়েছে, ১১নং পন্টুনের

সামনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান-৬ নামে আরেকটি লঞ্চ প্রবেশ করানোর সময় ভোলাগামী তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে যাত্রীরা লঞ্চে উঠার সময় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একজন শিশু।

ঢাকা নদী বন্দর সদরঘাটের ট্রাফিকের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন  জানান, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

২৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন