Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

প্রায় ৪০ বছর পর ইরাকে শুরু হল আদমশুমারি

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



১৯৮৭ সালে সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকাকালীন জনসংখ্যাতাত্ত্বিক তথ্য সংগ্রহের প্রথম প্রচেষ্টার প্রায় ৪০ বছর পর ইরাকে আদমশুমারি শুরু হয়েছে। এই কাজের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই দিনের কারফিউ ঘোষণা করেছে।


বুধবার (২০ নভেম্বর) শুরু হওয়া এই আদমশুমারি চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। ১৮টি প্রদেশের সমস্ত পরিবার থেকে ১ লাখ ২০ হাজার লোক তথ্য সংগ্রহ করবেন।


পরিকল্পনা

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল-জাহরা আল-হিন্দাভি জানিয়েছেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায় পরিচালিত এই আদমশুমারি ইরাকের বাস্তবতাকে ক্ষুদ্রতম বিবরণে হলেও উন্মোচন করবে। এর ফলে কর্তৃপক্ষ স্বাস্থ্য, শিক্ষা এবং আবাসন ব্যবস্থার অপ্রতুলতাগুলো চিহ্নিত করতে সক্ষম হবে।


ইরাক গত কয়েক দশক ধরে যুদ্ধ, সংঘাত ও নিষেধাজ্ঞার মধ্যে পড়েছিল, এবং ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের মাধ্যমে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। এরপর সাম্প্রদায়িক সংঘর্ষ এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে।


এই আদমশুমারি ইরাকের সম্পদ বিতরণ, বাজেট বরাদ্দ এবং উন্নয়ন পরিকল্পনার উপর গভীর প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


পরিকল্পনা মন্ত্রণালয়ের আদমশুমারি নির্বাহী পরিচালক আলী আরিয়ান সালেহ বলেছেন, কুর্দি, আরব, তুর্কমেন এবং খ্রিস্টান—সব জাতিগোষ্ঠীর গবেষকরা বিতর্কিত এলাকাগুলিতে 'ন্যায্যতা নিশ্চিত করতে' আদমশুমারি পরিচালনা করবেন।

১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন