Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১০ এপ্রিল থেকে দুই বছরের চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের শর্ত হিসেবে ময়নুল ইসলামকে অন্যান্য

সব পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।


উল্লেখ্য, গত বছরের ৬ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ময়নুল ইসলামকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। তবে ২০ নভেম্বর তাকে এই পদ থেকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এরপর গত ২৬ নভেম্বর ময়নুল ইসলামের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সর্বশেষ তাকে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো।

১৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন