Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

দেশের অর্থনীতি স্বস্তিতে থাকলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে : উপদেষ্টা সালেহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:
৫ মিনিট আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



দেশের অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচনসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি আগেই বেশি ছিল। সেখান থেকে বরং কমে এসেছে এখন। দেশের অর্থনীতি এখন স্বস্তিতে আছে। তবে দারিদ্র্য

বিমোচনসহ অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

 

সরকারি মজুত বাড়াতে সরকার ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় ৫০ হাজার টন গম আমদানি করা হবে।

৫ মিনিট আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন