Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

মাহমুদুর রহমান যে কারণে জামিন পেলেন না

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আত্মসমর্পণের

পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এ বিষয়ে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি এক বছরের বেশি কারাদণ্ড দেন, তবে তিনি এ মামলায় জামিন দিতে পারবেন না। গত বছরের ১৭ আগস্ট এই আদালত মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন। এক ধারায় পাঁচ বছর এবং অন্য ধারায় দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ কারণে আদালত এ মামলায় জামিন দিতে পারছে না।


তিনি আরও বলেন, আমরা শীঘ্রই মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করব। আশা করছি তিনি জামিন পাবেন।


২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

সূত্র: যুগান্তর

৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন