Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

বিশ্ব

অস্থায়ী নয়, স্থায়ী যুদ্ধের অবসান চায় ইরান: দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
# ফাইল ফটো



ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো অঞ্চলে চলমান সংঘাতের স্থায়ী সমাধান চায় বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খতিবজাদেহ।


শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


খতিবজাদেহ জানায়, যে কোনো যুদ্ধবিরতিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত

থাকতে হবে। বিষয়টিকে ইরানের জন্য ‘রেড লাইন’ হিসেবেও উল্লেখ করেন তিনি।


তিনি জানান, ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করবে না এবং বর্তমান সংঘাতের চক্র একবারে শেষ হওয়া প্রয়োজন। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই নৌপথ আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত ছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে, যদিও এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে।


এছাড়া, অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন তিনি। তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন খতিবজাদেহ।


সূত্র: আল জাজিরা 

৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন