Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

নেপালে বিমান বিধ্বস্ত, ৪০ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



৭২ জন আরোহী নিয়ে নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পথে ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। এই দুর্ঘটনায় কেউ বেঁচে আছে কিনা সেটা জানা যায়নি। এ খবর দিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

ইয়েতি এয়ারলাইনসের

মুখপাত্র সুদর্শন বর্তাউলার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছেন, আজ সকালে বিমানটি ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে কাঠমাণ্ডু থেকে পোখারা যাচ্ছিল। এ সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তা বলতে পারেননি তিনি।

 সুদর্শন বর্তাউলা আরও জানান, বিধ্বস্ত হওয়া বিমানের ৬৮ জন যাত্রীর মধ্যে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ২ জন কোরিয়ান, একজন আইরিশ ও একজন ফ্রান্সের নাগরিক ছিলেন।

 স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আপাতত পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন