Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সারাদেশ

নায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।


তিনি বলেন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহির যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর

১০ জনের ভোটার যাচাই করা হয়। এরমধ্যে তিনজনের তথ্য পাওয়া যায়নি।


রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এ তিনজনের মধ্যে দুজনের তথ্য সঠিক ছিল না। একজন চাঁপাইনবাবগঞ্জের ভোটার। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়।


এ বিষয়ে মাহিয়া মাহির বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন