Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

সারাদেশ

মেয়ের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা বাবা আহত

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

রংপুরের পীরগাছায় মেয়ের ছুরিকাঘাতে ফজল মাহমুদ (৫০) নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার তালুক ইশাত দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ফজল মাহমুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন ফজল মাহমুদ। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না এইচএসসি পড়ুয়া মেয়ে ফারজানা আক্তার। জোর করে তাকে বিয়ে দিচ্ছিলেন বাবা।

এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘরে ডেকে ছুরিকাঘাত করেন মেয়ে ফারজানা। এতে গুরুতর আহত হন ফজল মাহমুদ। পরে মেয়ের বিয়ের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে আটক করেছে পুলিশ।
আহত ফজল মাহমুদ রংপুর আরআরএফ পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় তার মেয়েকে আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতেই ফারজানাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন