লক্ষীপুর জেলায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে পিস্তল ও গোলাবারুদ জব্দ করেছে।
দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২২ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় লক্ষীপুর
জেলায় অবৈধ অস্ত্ৰ উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকা হতে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিনসহ), ৫ রাউন্ড গোলাবারুদ এবং ২টি মোবাইল ফোনসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
১১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
