Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
২২ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো





কুমিল্লা  সদর উপজেলার দায়িত্বপূর্ণ এলাকায় ৩৩ পদাতিক ডিভিশনের ২৩ বীর এর নেতৃত্বে যৌথ অভিযানে  দুটি পৃথক অভিযান চালিয়ে  কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট বাহিনীর সহযোগিতায় বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


প্রথম অভিযানটি চালানো হয় মদিনগর এলাকায়, রাত আনুমানিক ৮ টায়। অভিযানে আটক করা হয় ইব্রাহিম

খলিল (৩৫) নামক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে। তার কাছ থেকে ৩৮৪ পিস ইয়াবা, ২ পিস স্ক্রাপ এবং ১,৮১৯ টাকা উদ্ধার করা হয়।


দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় আনুমানিক বিকেল  ৫টা থেকে ৬ টা পর্যন্ত আমতলী বিশ্বরোড সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে। অভিযানে স্টার লাইন পরিবহনের এক যাত্রী, আব্দুল মাজেদ (৪৫)-কে তল্লাশি করে তার দেহ থেকে ১,৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক দুইজন মাদক ব্যবসায়ীকে যথাযথ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লায় হস্তান্তর করা হয়।

২২ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন