Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চির অম্লান হাদী–বিতর্ক উৎসব ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি:
২৩ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




স্বাধীন চিন্তা, যুক্তিবাদ ও মুক্তবুদ্ধির চর্চাকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চির অম্লান হাদী – বিতর্ক উৎসব ২০২৬’। স্বাধীনতা বিতর্ক মঞ্চ, কুমিল্লা এবং বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (BNDS)-এর যৌথ আয়োজনে আগামী ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, কুমিল্লার কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।


এ বিতর্ক উৎসবের সেমিফাইনাল ও ফাইনাল

রাউন্ডের বিচারক দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (DUDS)-এর প্রতিনিধিরা। এছাড়াও উৎসবে যুক্ত হবেন চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় (CU)-সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।


আয়োজকরা জানান, এই বিতর্ক উৎসবের লক্ষ্য হলো যুক্তিনির্ভর আলোচনা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং তরুণদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করা। দিনব্যাপী আয়োজনে থাকবে আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক, একক বক্তৃতা প্রতিযোগিতা, বিশেষ কর্মশালা ও শহীদ ওসমান বিন হাদীর স্মরণে আলোচনা সভা।


‘চির অম্লান হাদী’ শিরোনামে আয়োজিত এই উৎসবটি তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সহ ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল এতে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিবেন।


আয়োজক সূত্র আরও জানায়, এই বিতর্ক উৎসব কুমিল্লার সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে এবং যুক্তির আলোয় সমাজ পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে।

২৩ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন