Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার পাথুড়িয়া পাড়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার

স্টাফ রিপোর্টার:
৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।


আদর্শ সদর আর্মি ক্যাম্পে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি রাত পৌনে ২ টায় সদর এলাকার পাথুরিয়া পাড়া একটি বাসভবনের নিকট অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রাখার সন্দেহে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংলগ্ন জঙ্গলের একটি পরিত্যক্ত স্থান থেকে ১×

এলজি, ২× রাউন্ড শর্টগান এ্যামুনেশন, ২× রাউন্ড মেশিনগান এ্যামুনেশন এবং একাধিক বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।


 উদ্ধারকৃত অস্ত্রসমূহ কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


 সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে এবং এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন