কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা (ছাত্রী) ২০২৬–এ প্রত্নতত্ত্ব বিভাগকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বাংলা বিভাগের ইসুকে ‘ওম্যান অব দ্য
ফাইনাল’ নির্বাচিত করা হয়।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
