Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ইউক্রেন খেরসনে রাশিয়ার বোমাবর্ষণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:
২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

ইউক্রেনের খেরসনে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। অন্তর্র্বতীকালীন মেয়র ইহোর ক্লিমেঙ্কোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ক্লিমেঙ্কো লিখেছেন, শত্রুরা খেরসন অঞ্চলে হামলা চালিয়েছে। ওদরাদোকামিয়ান্তসায় রাশিয়ার

বোমা হামলায় তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। এ ছাড়া চারজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছে।

ঘটনাস্থলে তদন্তকারী দল, ফরেনসিক বিশেষজ্ঞ, উদ্ধারকর্মী ও ভলান্টিয়াররা হাজির হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৬২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন