Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সারাদেশ

হবিগঞ্জে বাস চাপায় ৩ জন নিহত

ডেস্ক রিপোর্টঃ
৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের মুসা মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন তারা। অটোরিকশাটি হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ

সড়কের কলিমনগর পৌঁছলে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন