Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, এপ্রিল ৮, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

লিড নিউজ

দুদকে আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ
৭ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ৮, ২০২৬
# ফাইল ফটো


অবৈধভাবে সাব-রেজিস্ট্রারদের ব্যাপক বদলি এবং এর মাধ্যমে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দুদকের কার্যালয়ে এই অভিযোগ জমা দেন। আবেদনের সঙ্গে ‘৮

মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শিরোনামের একটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় মাত্র আট মাসে আইন মন্ত্রণালয়ের অধীনে সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে ব্যাপক অনিয়ম ও ঘুষ লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে, কোনো নির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করে অর্থের বিনিময়ে অধিকাংশ বদলি সম্পন্ন করা হয়েছে।

তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়। এর মধ্যে প্রায় ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের কর্মস্থলে পোস্টিং পান। অভিযোগ আছে, প্রত্যেকের কাছ থেকে গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকা নেওয়া হয়েছে।

বিধিমালা অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের কর্মকর্তাদের একই গ্রেডের কার্যালয়ে পদায়নের কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। বরং ঘুষের বিনিময়ে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চ গ্রেডের অফিসে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, যারা ঘুষ দিতে রাজি হননি, তাদের নিম্ন গ্রেডে বদলি করা হয়েছে বা একাধিকবার স্থানান্তরের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে।

এছাড়া এমন ঘটনাও ঘটেছে, যেখানে কোনো কর্মকর্তাকে যোগদানের আগের দিনই আবার অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে, গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে জানায়—বদলি ও পদায়নে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তবে অভিযোগে বলা হয়েছে, এই সতর্কতা জারির আগেই অধিকাংশ অনিয়ম সংঘটিত হয় এবং এরপর আর নতুন করে কোনো বদলির আদেশ দেওয়া হয়নি।

৭ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন